ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নৌকা দেবে শান্তি, নৌকা দেবে সচল ঢাকা : আতিকুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। নৌকা দেবে শান্তি, নৌকা দেবে সচল ঢাকা।’

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের সড়ক থেকে তার ১৪তম দিনের গণসংযোগের শুরুতে তিনি এ কথা বলেন।

শহরের সৌন্দর্য নষ্ট না করার স্বার্থে আতিকুল বলেন, ‘যত্রতত্র পোস্টার টাঙিয়ে নির্বাচনী প্রচারণা না করে আসুন আমরা এমন পদ্ধতি বের করি যেন শহরের সৌন্দর্য নষ্ট না হয়। কোনো ডিজিটাল প্রচারণা পদ্ধতি আমরা বের করি। এ ছাড়া বিজ্ঞাপন, প্রচারণার পোস্টার যত্রতত্র না লাগিয়ে আমরা নির্দিষ্ট কোনো জায়গা তৈরি করতে পারি। শুধু সেসব স্থানেই মানুষ তাদের প্রতিষ্ঠানের বা নিজের প্রচারণার পোস্টার, ব্যানার লাগাবে। এমন পদ্ধতি চালু করতে পারলে শহরের সৌন্দর্য নষ্ট হওয়া রোধ করা যাবে।’

নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আগামী ৬ মাসের মধ্যেই ওসব এলাকার উন্নয়নের কাজ শুরু করা হবে। ইতোমধ্যে নগর পরিকল্পনাবীদরা ওসব নতুন ওয়ার্ডগুলোর কোথায় রাস্তা হবে, ফুটপাত, ড্রেন কেমন হবে তার নকশা কাজ করছেন। এ ছাড়া নতুন ওয়ার্ডগুলো সিটি করপোরেশনের সব নাগরিক সুবিধাসহ নতুন রূপে সাজাতে ৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদনের অপেক্ষায় আছে।’

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোট হবে ইভিএমের মাধ্যমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নৌকা দেবে শান্তি, নৌকা দেবে সচল ঢাকা : আতিকুল

আপডেট টাইম : ০৩:০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০