ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১০০ কেজি ওজনের পাত্রী খুঁজছেন ৪৪৪ কেজির সেই খাইজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানি হাল্ক নামে পরিচিত প্রায় সাড়ে চার শ’ কেজি ওজনের আরবাব খাইজার হায়াত বিয়ের জন্য কনে খুঁজছেন। তবে বিয়ের পাত্রী আর দশটা সাধারণ মেয়ের মতো হলে চলবে না। কনের হতে হবে এক শ’ কেজির বেশি ওজন।

ইতোমধ্যে ২৭ বছর বয়সী খাইজার তিন শ’ নারীকে বিয়ের জন্য সরাসরি না করে দিয়েছেন। কারণ ওই নারীরা ছিলেন অনেক ছোট! খাইজার বলেন, আমি এমন একজন নারীকে খুঁজছি যার ওজন হবে প্রায় এক শ’ কেজি। সেই সাথে উচ্চতা হতে হবে ছয় ফুট চার ইঞ্চি। এ রকম হলে আমার সাথে ভালো দেখাবে।

আরবাব খাইজার বলেন, বাবা-মা চান আমার বিয়ে দিতে। তারা আমার জন্য ছোট্ট মেয়ে ধরে নিয়ে আসেন; কিন্তু আমার সাথে মানাবে এমন কোনো নারী খুঁজে পাইনি। তিনি বলেন, গত সাত বছরে আমি হন্যে হয়ে ভালোবাসার মানুষকে খুঁজেছি। দুই শ’ থেকে তিন শ’ মেয়েকে খুঁজেও পেয়েছি; কিন্তু তারা সবাই কম ওজনের।

নিজের শহরে সেলিব্রেটি খাইজার শক্তিমত্তা প্রদর্শনে নানা ধরনের কসরৎ দেখিয়ে থাকেন। তার এক হাতে প্রাইভেট কার উঁচিয়ে তোলা, রশি দিয়ে ট্রাক্টর-বাস টেনে তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে।

বৃহদাকার শরীর ঠিক রাখতে খাইজার দিনে চারটি মুরগি, ৩৬টি ডিম, তিন কেজি গোশত খান এবং পাঁচ লিটার দুধ পান করেন। তিনি বলেন, এত বেশি ওজন থাকার পরও আমি ভালো আছি; কিন্তু প্রতিদিন ব্যায়াম করতে হয়। সেই সাথে প্রচুর খেতেও হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়ার জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১০০ কেজি ওজনের পাত্রী খুঁজছেন ৪৪৪ কেজির সেই খাইজা

আপডেট টাইম : ০২:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০