ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

২৮-২৯ ফেব্রুয়ারি জাসদের জাতীয় কাউন্সিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  জাতীয় সমাজতান্ত্রিক দলের-জাসদ (ইনু) ২৮-২৯ ফেব্রুয়ারি জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। দলের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাসদের ১৮টি জেলা ও ৪টি মহানগর কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তারিখ অনুযায়ী ২৪ জানুয়ারি পিরোজপুর জেলা, ২৫ জানুয়ারি বরিশাল জেলা ও মহানগর, ২৬ জানুয়ারি কক্সবাজার জেলা, ৫ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলা, ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা ও মহানগর, ৮ ফেব্রুয়ারি নেত্রকোনা ও ঠাকুরগাঁও জেলা, ৯ ফেব্রুয়ারি যশোর ও নীলফামারী জেলা, ১০ ফেব্রুয়ারি গাইবান্ধা ও সাতক্ষীরা জেলা, ১১ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা, ১২ ফেব্রুয়ারি রংপুর জেলা ও মহানগর, ১৩ ফেব্রুয়ারি কুঁড়িগ্রাম জেলা, ১৪ ফেব্রুয়ারি শেরপুর, ঝালকাঠি, খুলনা জেলা ও মহানগর; ১৫ ফেব্রুয়ারি ভোলা জেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সকল জেলা সম্মেলনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েলসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন।

জাসদ কেন্দ্রীয় দফতর থেকে যে সকল জেলা কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়নি সে সকল জেলা কমিটির সম্মেলনের প্রস্তাবিত তারিখ ৩০ জানুয়ারির মধ্যে কেন্দ্রীয় দফতরে প্রেরণ করতে বলা হয়েছে। এছাড়া ইতোমধ্যে যে সকল জেলা কমিটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সে সকল জেলা কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের ডাক যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল অবিলম্বে কেন্দ্রীয় দফতরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

২৮-২৯ ফেব্রুয়ারি জাসদের জাতীয় কাউন্সিল

আপডেট টাইম : ১১:১৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০