ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আগামী কাল প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হিসেবে শুক্রবার (২৪ জানুয়ারি) টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো এ ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী সেখানে নতুন কার্যনির্বাহী কমিটির বৈঠকও অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা থেকে সকাল ৭টায় সড়ক পথে রওনা হবেন।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছবেন এবং সকাল ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।

পরে সেখানে ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। দুপুর ২টা ২০ মিনিটে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আগামী কাল প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন

আপডেট টাইম : ১১:১৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০