ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ডিজিটাল মাধ্যমে নির্বাচনী প্রচারণার কথা বললেন আতিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ পোস্টারে শহরের সৌন্দর্য নষ্ট হয় উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, পোস্টার ব্যবহার না করে ডিজিটাল মাধ্যমে নির্বাচনী প্রচারণা করা যায়।

তিনি বলেন, পোস্টারে শহরে সৌন্দর্য নষ্ট হয় তাই ইসির দৃষ্টি আকর্ষণ করছি। তাদের কাছে আমার আহ্বান তারা এমন নির্দেশনা দিক যেন পোস্টার ব্যবহার করা না যায়।

বুধবার রাজধানীর মোহাম্মদপুরে ৩৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন আতিক। এ সময় রায়েরবাজার পুলপার এলাকায় এক জনসভায় অংশ নিয়ে পোস্টারের বদলে ডিজিটাল ব্যানার বা ডিজিটাল মাধ্যম ব্যবহারের আহ্বান জানান ক্ষমতাসীন দলের এ মেয়রপ্রার্থী।

ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে আতিকুল ইসলাম বলেন, আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে ডেঙ্গু নির্মূলে ও এডিস মশা নিধনে সর্বোচ্চ গুরুত্ব থাকবে। আপনারা জানেন, আগে সিটি কর্পোরেশনের কোনো কীটতত্ত্ববিদ ছিল না। ৯ মাসের দায়িত্ব পালনকালে আমি কীটতত্ত্ববিদ নিয়োগ দিয়েছি। আগামীতেও এডিস মশা নির্মূলে যা যা করা দরকার তা করব।

তিনি আরো বলেন, একটি সুস্থ, সচল ঢাকা গড়ে তুলতে হলে আমাদের মশক নিধন করতে হবে, জলাবদ্ধতা দূর করতে হবে, যানজট নিরসন করতে হবে। আমরা এর সবকিছুই করব।

নির্বাচনী পথসভায় ৩৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. হোসেন খোকনকে স্থানীয়দের সামনে পরিচয় করিয়ে দেন আতিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের মহানগর উত্তর কমিটির সভাপতি শেখ বজলুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ডিজিটাল মাধ্যমে নির্বাচনী প্রচারণার কথা বললেন আতিক

আপডেট টাইম : ০৮:৪৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০