ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে বাধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার দুই সিটির নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

তিনি বলেন, সাংবাদিকদের অবশ্যই স্টিকার দেয়া হবে। তবে মোটরসাইকেলকে দেয়া হবে না। বিষয়টি আমরা কমিশনকে জানাবো, কমিশন বিবেচনা করে দেখবে।

নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো নীতিমালায় উল্লেখ করা হয়, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভোটগ্রহণের দিনসহ বিভিন্ন সময়ে সাংবাদিকরা যাতে সহজে নির্বাচনি সংবাদ সংগ্রহ করতে পারেন সেজন্য সহযোগিতা প্রদান করার প্রয়োজন রয়েছে, তবে তা অবশ্যই নির্বাচনের সময়, ভোটগ্রহণ ও ভোট গণনার সময় প্রযোজ্য বিধিনিষেধ মেনে করতে হবে। নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের নির্বাচন কমিশন সচিবালয় থেকে সাংবাদিক কার্ড সরবরাহ করা হবে। সাংবাদিক ও পর্যবেক্ষকগণ নির্বাচন কমিশনের অনুমোদিত এবং অনুমোদনসূচক স্টিকার যানবাহনে ব্যবহার করতে পারবেন। তবে মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না।

বুধবার ঢাকায় দুই সিটির নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। ৩ ঘণ্টাব্যাপী এ বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল শরীফ কায়কোবাদসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

এছাড়াও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে বাধা

আপডেট টাইম : ০৮:৪৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০