ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কক্সবাজারকে ডিজিটাল পর্যটন সুপারসিটি হিসাবে ঘোষনার দাবী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কক্সবাজারকে ডিজিটাল পর্যটন সুপারসিটি হিসাবে ঘোষনা করার দাবী জানিয়েছে কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, কক্সবাজার বিশ্বর অন্যতম পর্যটন নগরী। কক্সবাজারবাসীর দাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পর্যটন নগরীকে ডিজিটাল পর্যটন সুপারসিটি ঘোষনার পদক্ষেপ গ্রহণ করুন। বক্তরা বলেন, আমাদের পাশ্ববর্তী দেশ থাইল্যান্ড, মালেশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালেশিয়াসহ বিভিন্ন দেশের সিংহভাগ আয়ের উৎস সংগ্রহ করে পর্যটন খাত থেকে। অথচ আমাদের দেশে বিপুল সম্ভবনা সত্ত্বেও এ খাতে এখনও আমরা অনেক পিছিয়ে আছি। তাই বর্তমান সরকারের উচিত কক্সবাজারকে ডিজিটাল সুপারসিটি হিসাবে ঘোষণার পদক্ষেপ গ্রহণ করা। কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের উপদেষ্টা মাজহারুল ইসলাম দেশের পর্যটন নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করতে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, বাংলাদেশের পর্যটন খাত নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করা দরকার। এই মাস্টার প্ল্যান আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরী। বাংলাদেশে পর্যটনের বিকাশ ঘটিয়েই দেশকে রেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি অর্থনীতির ভিত্তিকে মজবুত করা সম্ভব বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে ২টি ভাগে ভাগ করে পর্যটনকে আলাদা মন্ত্রণালয় করার দাবী জানিয়ে কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি রুহুল আমিন সিকদার। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেন, কক্সবাজার ক্লাব লিমিটেডের সভাপতি আবু ছৈয়দ, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোলাম আরিফ লিটন, সহ-সভাপতি শাহ আলম, জগদীশ বড়–য়া, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম প্রমুখ উপস্থিত  ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কক্সবাজারকে ডিজিটাল পর্যটন সুপারসিটি হিসাবে ঘোষনার দাবী

আপডেট টাইম : ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০