ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তাবিথের ওপর হামলার ঘটনা গুরুত্ব সহকারে দেখা উচিত: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা নির্বাচন কমিশনের গুরুত্ব সহকারে দেখা উচিত। পাশাপাশি এরকম হামলার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও নজর দিতে হবে।

তিনি বৃহস্পতিবার সকালে লিংরোড-লবণী পয়েন্ট চারলেন সড়কের কাজ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন।

রোহিঙ্গা ইস্যুকে সরকার খুবই গুরুত্ব সহকারে দেখছে বিষয়টি উল্লেখ সেতুমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নেয়া হবে। সেই লক্ষ্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ অব্যাহত রাখছে সরকার।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সম্পাদক বলেন, রাজনীতির মাঠে এখন নালিশ পার্টির উপাধি পেয়েছে বিএনপি। তারা শুধু বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করছে। জনসমর্থন হারিয়ে তারা এখন দেউলিয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ।

পরিদর্শন শেষে ওবায়দুল কাদের চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে প্রয়াত সামরিক কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নাল আবেদীনের চেহলামে যোগ দিতে রওয়ানা দেন। সেখান থেকে ফিরে বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তাবিথের ওপর হামলার ঘটনা গুরুত্ব সহকারে দেখা উচিত: কাদের

আপডেট টাইম : ০২:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০