ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জনপদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় আবার শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে এসব এলাকার জনজীবন।

আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রাম ও বরিশাল ছাড়া বাকি ছয়টি বিভাগের বিস্তৃত এলাকাজুড়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়া থাকছে চারপাশ। এতে সড়ক, নৌ ও আকাশ পথে চলাচল বিঘ্নিত হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বিঘ্নিত হচ্ছে ফেরি পারাপার।

কোথাও কোথাও দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে নদ-নদী বেষ্টিত জনপদের মানুষ পড়েছেন বেকায়দায়। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা।

এদিকে রাজধানীতে গত দুদিন তাপমাত্রা কিছুটা কমলেও শীতের তীব্রতা তেমন বাড়েনি। আবহাওয়া অধিদপ্তর বলছে, শৈত্যপ্রবাহ আরও ব্যাপকভাবে বিস্তৃত হওয়ার শঙ্কা না থাকলেও তিন চারদিন অব্যাহত থাকতে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বুধবার আরও কিছু এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, তবে ব্যাপকভাবে শুরু হওয়ার শঙ্কা নেই। তাপমাত্রাও বেশি কমার সম্ভাবনা নেই। এই শৈত্যপ্রবাহ তিন-চারদিন অব্যাহত থাকতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগসহ বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জনপদ

আপডেট টাইম : ১১:৪০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০