ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ই-পাসপোর্ট প্রদান একটি সময়োপযোগী পদক্ষেপ : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পাসপোর্ট বহির্বিশ্বে একটি দেশ ও জাতির মর্যাদা নির্দেশক ও গুরুত্বপূর্ণ জাতীয় দলিল। বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের উদ্যোগে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ই-পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু হচ্ছে জেনে আমি আনন্দিত।

বুধবার (২২ জানুয়ারি) ই-পাসপোর্ট প্রদান উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বায়নের যুগে রাষ্ট্রীয় কর্মকাণ্ড, কর্মসংস্থান, শিক্ষা, গবেষণাসহ নানা কারণে এ দেশের মানুষকে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে হয়। দেশে ও বিদেশে উপযুক্ত নাগরিক সুবিধা নিশ্চিতকরণ ও অবাধ চলাচলের ক্ষেত্রে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)-এর পরিবর্তে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ‘ই-পাসপোর্ট’ প্রদান একটি সময়োপযোগী পদক্ষেপ।

আন্তর্জাতিক মানের আধুনিক সেবাধর্মী এ উদ্যোগের সাথে সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলেন। তার এ স্বপ্ন বাস্তবায়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বিশ্বায়নের এ যুগে সর্বক্ষেত্রে উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে।

আবদুল হামিদ বলেন, মুজিববর্ষের শুভলগ্নে দেশের জনগণের হাতে ই-পাসপোর্ট পৌঁছে দেয়া জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে আরও একটি মাইলফলক, যা জাতি হিসেবে আমাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। আমি আশা করি জনগণকে দ্রুততম সময়ে নির্বিঘ্ন সেবাপ্রদানে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

তিনি বলেন, জনসেবাই সরকারের মুখ্য উদ্দেশ্য ও পবিত্র দায়িত্ব। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর সেবার মানোন্নয়নে আরও তৎপর থাকবে, দেশবাসী তা প্রত্যাশা করে।

রাষ্ট্রপতি ই-পাসপোর্ট কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ই-পাসপোর্ট প্রদান একটি সময়োপযোগী পদক্ষেপ : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:৩৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০