ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

২ দফা হামলায় তাবিথসহ বেশ কয়েকজন আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চালানোর সময় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০/১২ জন আহত হয়েছেন বলে দলটির পক্ষে থেকে দাবি করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় তাবিথ আউয়ালের উপর হামলায় হয়। এতে তিনি আহত হন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের উপর কাপুরুষের মতো হামলা চালানো হয়েছে। যতই হামলা হোক, আমাদের দমিয়ে রাখা যাবে না। নির্বাচনী প্রচার চালিয়ে যাব।’

তাবিথ অভিযোগ করেন, ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ারের নেতৃত্বে এই হামলা হয়।

জানা গেছে, ওই এলাকায় গণসংযোগ শুরুর পরপরই লাঠিসোঁটা নিয়ে তাঁদের পেছন থেকে হামলা করেন একদল লোক। হামলাকারীরা তাবিথ ও তাঁর সঙ্গীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তাবিথসহ ১০/১২ জন কর্মী-সমর্থক আহত হন।

ওই হামলার বিষয়ে তাবিথ বক্তব্য দেয়ার পর আবারো হামলার ঘটনা ঘটে। হামলাকারীর সংখ্যা আনুমানিক ৩০/৪০। তারা হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে জানা গেছে। ৯ নম্বর ওয়ার্ড এলাকায় হামলার পর ১১ নম্বর ওয়ার্ডের দিকে চলে যান তাবিথ ও তাঁর সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

২ দফা হামলায় তাবিথসহ বেশ কয়েকজন আহত

আপডেট টাইম : ০৩:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০