ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকার দুই সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করবে। যা আমরা গত জাতীয় নির্বাচনেও করেছি।

মূলত কূটনৈতিক কোরের সদস্যরাই নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তারা নির্বাচনের দিন গণতান্ত্রিক প্রক্রিয়া দেখবেন। সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার কার্যক্রম দেখেন তিনি। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র আশা করে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য হবে। আমরা আশা করি, এটি অংশগ্রহণমূলক হবে। যারা এ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, যারা ভোটে অংশগ্রহণ করতে চায় বা যারা প্রার্থী, তাদের সে অনুযায়ী অংশগ্রহণ করতে দেয়া হবে বলে আশা করি।

ভোটারদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, দয়া করে ভোটে অংশগ্রহণ করুন। হয় তো কিছু সময় নির্বাচন প্রক্রিয়াটি যথাযথভাবে কাজ করে না। কিছু সময় এটি গোলযোগপূর্ণ ও অগোছাল হয়ে থাকে। তবে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে আর্ল রবার্ট মিলার বলেন, আজ যুক্তরাষ্ট্রে ছুটির দিন। কারণ আজ ‘মার্টিন লুথার কিং ডে’। গণতন্ত্রে ক্ষমতা এবং যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মার্টিন লুথারের থেকে ভালো কেউ জানেন না। আর এ কারণেই আজ নির্বাচন কমিশনের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করতে এসেছি। আমি ইভিএম দেখতে চেয়েছি। এ বিষয়ে বেশ কিছু শিখেছি।

রাষ্ট্রদূত বলেন, ইসির কর্মকর্তারা আমাকে ইভিএমে ভোটগ্রহণ নিয়ে ব্যাখ্যা করেছেন। ভোটারদের কাছেও তারা ব্যাখ্যা করছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- যে প্রার্থীকে ভোট দেন না কেন ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। মিলার বলেন- এটি বেশ আশাব্যঞ্জক যে, রাজনৈতিক দলগুলো একে অপরকে যোগ্য প্রতিপক্ষ হিসেবে দেখছে। ফলে যেই জয় পাক না কেন, তিনিই ঢাকার পরবর্তী নেতা হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকার দুই সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৯:৩৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০