ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

২০০০ ধনীর কাছে বিশ্বের ৪৬০ কোটি গরিবের সম্পদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পৃথিবীর মোট জনসংখ্যার ৬০ শতাংশের সম্পদের সমপরিমাণ অর্থ রয়েছে মাত্র ২ হাজার ১৫৩ জন ধনীর হাতে। তারা ৪৬০ কোটির বেশি গরিবের সম্পদ নিয়ন্ত্রণে রেখেছিলেন।

একই সময়ে বিশ্ব অর্থনীতিতে নারী ও তরুণীদের অবৈতনিক বা একেবারেই নগণ্য মজুরির কাজের অবদান ছিল প্রযুক্তি খাতের মোট অবদানের প্রায় তিন গুণ। গতকাল নাইরোবিভিত্তিক অলাভজনক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সুইজারল্যান্ডের দাভোসে রাজনৈতিক ও ব্যাবসায়িক নেতাদের বার্ষিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের আগে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। ‘টাইম টু কেয়ার’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়, নারীরা কোনো ধরনের পারিশ্রমিক বা স্বীকৃতি ছাড়াই প্রতিদিন মোট ১ হাজার ২৫০ কোটি ঘণ্টা কাজ করেন।

ভারতের ৬৩ জন ধনকুবেরের কাছে যা সম্পদ রয়েছে, তা দেশের ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেটের অঙ্কের চেয়ে বেশি। শুধু তাই নয়, ভারতের ১ শতাংশ সবচেয়ে বিত্তশালী নাগরিকের সম্পদ দেশের দরিদ্রতম ৯৫ কোটি ৩০ লাখেরও বেশি মানুষের মোট অর্থের চার গুণেরও বেশি।

অক্সফামের তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবর্ষে বাজেটে বরাদ্দ হয়েছিল ২৪ লাখ ৪২ হাজার ২০০ কোটি রুপি। -রয়টার্স ও এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

২০০০ ধনীর কাছে বিশ্বের ৪৬০ কোটি গরিবের সম্পদ

আপডেট টাইম : ০৭:৪২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০