ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দেশে ভোটার ১০ কোটি ৯৬ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভোটার তালিকার খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশের মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন। হিজড়া ভোটার আছেন ৩৫৩ জন।  চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ১ মার্চ (রবিবার)।

আজ সোমবার (২০ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান।

খসড়া তালিকা নিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম বলেন, তথ্য সংগ্রহের পর দেশে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৬ লাখ ৬  হাজার ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৫৩  লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং হিজড়া ৩৫৩ জন রয়েছেন।

এই হালনাগাদে যোগ হয়েছে ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নতুন ভোটার। তাদের মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ভোটার ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ভোটার ৩৫৩ জন। মৃত্যুর কারণে বাদ পড়েছে ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ বাদ পড়েছে ৮ লাখ ২৯ হাজার ৮৪০ জন ও নারী ৫ লাখ ৬২ হাজার ৩৯৬ জন।

ভোটার থাকা সত্ত্বেও দ্বিতীয়বার ভোটার হওয়ার চেষ্টা করেছে বা দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৬৩৫ জন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন সাইদুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দেশে ভোটার ১০ কোটি ৯৬ লাখ

আপডেট টাইম : ০৬:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০