ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

উত্তর আমেরিকার সমুদ্র সৈকতে লাখ লাখ পাখি মারা পড়ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আলাস্কার উপকূল পর্যন্ত সৈকতে পড়ে আছে শত শত সামুদ্রিক পাখির মৃতদেহ। গত এক বছরে কমপক্ষে ১০ লাখ কমন মুর পাখির মৃত্যুর করুণ দৃশ্যের সাক্ষী হলেন উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের বাসিন্দারা।
কমন মুর এক ধরনের সমুদ্রের মাছধরা পাখি। এত বিপুলসংখ্যক পাখির মৃত্যু এর আগে আর কখনো দেখা যায়নি। সেখানে সমুদ্রের পানিতে সৈকতে ভেসে আসছে পাখিদের মৃতদেহ।
লস অ্যাঞ্জেলস টাইমস এক প্রতিবেদনে জানায়, পাখিদের এই গণমৃত্যুর প্রাথমিক তদন্ত প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েছেন প্রকৃতি বিশেষজ্ঞরা। এই ঘটনার কারণ বলে জলবায়ু পরিবর্তনকেই মনে করছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের পানির তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে এমন বিপর্যয় ঘটেছে। জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তারা। সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় খাদ্যাভাবে পড়ে কমন মুর পাখিরা। এর পূর্বে ২০১৫ সালের গ্রীষ্মকাল থেকে ২০১৬ সালের বসন্তকাল পর্যন্ত না খেতে পেয়ে মারা গিয়েছে অনেক পাখি।
মার্কিন ভূতাত্তি¡ক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর জন পিয়াটের মতে, কমন মুরের গণমৃত্যু আগেও হয়েছে। তবে এবারের মতো এত ভয়াবহ ছিলো না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

উত্তর আমেরিকার সমুদ্র সৈকতে লাখ লাখ পাখি মারা পড়ছে

আপডেট টাইম : ০৬:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০