ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নির্বাচনে বিএনপির জেতার কোনো লক্ষণ নেই: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপির নেতারা আবোল-তাবোল বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, আসলে তারা (বিএনপির নেতারা) নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে চায়। নির্বাচনে জেতার তাদের কোনো লক্ষণ নেই, সেটা নিশ্চিত জেনেই তারা আবোল-তাবোল বকছে। কখনো নির্বাচন কমিশনকে, কখনো ইভিএম নিয়ে আবার কখনো সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখে যাচ্ছে। এগুলো মূলত নির্বাচনকে বিতর্কিত করার জন্যই এবং সেটাই তারা করে যাচ্ছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে এবং তারা পক্ষপাতমূলক আচরণ করছে- সাংবাদিকরা এমন প্রসঙ্গ আনলে ওবায়দুল কাদের বলেন, তাদের এসব কথা-বার্তায় একটা বিষয় দিবালোকের মত পরিষ্কার হয়ে যাচ্ছে, তাদের নির্বাচনে অংশগ্রহণ হচ্ছে লোক দেখানো। মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই হচ্ছে তাদের বড় টার্গেট।

রাখাইনে ইকোনমিক জোন করতে যাচ্ছে চীন। এতে করে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের আশা ক্ষীণ হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে চীনের যে সম্পর্ক সেখানে তাদের স্বার্থ সম্পর্কিত যেকোনো বিষয় নিয়ে চুক্তি হতে পারে। কারণ মিয়ানমারে চীনের ইনভেস্টমেন্ট আছে।

তবে আমাদের স্বার্থ ক্ষুণ্ন করার মতো সেরকম কিছু দেখছি না। এরকম কিছু হলে অবশ্যই আমরা অবজেকশন করব। যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই বাংলাদেশ নিজেদের স্বার্থ নিয়ে কথা বলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নির্বাচনে বিএনপির জেতার কোনো লক্ষণ নেই: কাদের

আপডেট টাইম : ১০:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০