ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ সিপিবি সমাবেশে বোমা হামলা মামলার রায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০০১ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। ঐ ঘটনার পর পেরিয়ে গেছে দুই দশক। আজ সোমবার সেই বহুল আলোচিত বোমা হামলা মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এ রায় ঘোষণা করবেন।

২০০১ সালের ২০ জানুয়ারি পল্টনে সিপিবি সমাবেশে বোমা হামলার ঘটনায় নিহত হন পাঁচ জন। আহত হয়েছিলেন অন্তত ২০ জন। ঐ হামলায় ঘটনাস্থলেই নিহত হন সিপিবি নেতা হিমাংশু মণ্ডল, আবদুল মজিদ, আবুল হাশেম ও মুক্তার হোসেন। আহত হওয়ার ১৩ দিন পর চিকিত্সাধীন অবস্থায় মারা যান ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস। এ ঘটনায় সিপিবির তত্কালীন সভাপতি মনজুরুল আহসান খান বাদি হয়ে মামলা করেন। বিএনপি সরকারের আমলে ২০০৩ সালের ডিসেম্বর মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মোমিন হোসেন। এতে বলা হয়, তদন্তে আসামিদের বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে অব্যাহতি দেওয়া হলো।

সাত জন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ২০১৩ সালের ২৭ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মৃণাল কান্তি সাহা ১৩ আসামির বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন। ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর শুরু হয় সাক্ষ্যগ্রহণ। আদালত রাষ্ট্রপক্ষের ১০৬ জন সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য নেয়। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২ ডিসেম্বর আদালত রায়ের জন্য ঐ দিন ধার্য করে দেয়।

এদিকে এই মামলার অন্যতম আসামি হুজি নেতা মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদণ্ড অন্য মামলায় কার্যকর হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারাগারে আটক আছেন মুফতি মাঈনুদ্দিন শেখ, সাব্বির আহমেদ, শওকত ওসমান ও আরিফ হাসান সুমন। পলাতক আছেন আট আসামি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ সিপিবি সমাবেশে বোমা হামলা মামলার রায়

আপডেট টাইম : ০৯:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০