ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আধুনিক ঢাকা শহর গড়তে নৌকা মার্কায় ভোট দিন : আতিকুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নগরবাসীর উদ্দেশ্যে বলেন, একটি আধুনিক, মানবিক, গতিময় শহর গড়তে আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিন।

তিনি বলেন, ‘এই অচল শহরকে সচল করতে, একটি আধুনিক, মানবিক, গতিময় শহর গড়তে আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিন। আমি কাজপাগল একজন মানুষ, আমি কাজ করতে চাই। আমি ফাঁকি মারতে পছন্দ করি না। এই কাজপাগল মানুষ আপনাদের নিয়ে এই শহর গড়তে চায়।’

শুক্রবার দুপুরে উত্তরা ৪ নম্বর সেক্টরে নির্বাচনী পরিচালনা অফিসে আতিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, নৌকার শুধু উন্নয়নের গিয়ার আছে। নৌকার গিয়ার একটাই-ফ্রন্ট গিয়ার।’

সাবেক এই মেয়র বলেন, ডেঙ্গু আমাদের জন্য একটি অশনিসংকেত। ডেঙ্গু মোকাবিলায় আমাদের ৩৬৫ দিনই কাজ করতে হবে। ঢাকা শহর একটি অপরিকল্পিত শহর। এই অপরিকল্পিত শহরকে পরিকল্পিত করতে পারব ইনশাআল্লাহ্। এজন্য নাগরিকদের আমাকে সহযোগিতা করতে হবে।

এর আগে তিনি উত্তরা ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী।

এদিকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন উত্তর সিটি করডপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। আজ বাদ জুমা সেক্টরের ১ নম্বর সড়ক থেকে তিনি প্রচারণা শুরু করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করে প্রচারণা শুরু করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ মেয়র প্রার্থীদের সাথে প্রচারণায় অংশ নেন। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আধুনিক ঢাকা শহর গড়তে নৌকা মার্কায় ভোট দিন : আতিকুল

আপডেট টাইম : ০৭:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০