ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যদিও প্রতিযোগিতার বাজার, তবুও বার্গেনিং করুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • ৩৪৪ বার

 হাওর বার্তা ডেস্কঃ পোশাক ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা অনেক বেশি। আমরা পোশাক অল্প টাকায় বিক্রি করি। যারা এ পোশাক ক্রয় করেন তারা যদি এক ডলার করেও দামটা বাড়ান তাহলে বাংলাদেশের অর্থনীতি অনেকটা মজবুত হয়। বৈদেশিক বায়ারদের এ বিষয়ে আপনাদের বলা উচিত। যদিও প্রতিযোগিতার বাজার, তবুও বার্গেনিং করতে হবে। আমি জানি না, যারা রফতানি করেন তারা এটা করেন কি না।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বস্ত্রমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

পোশাক শিল্প মালিকদের উদ্দেশে তিনি বলেন, আমি যখন কোনো দেশে যাই তখন আমাদের তৈরি পোশাক ও অন্যান্য গুণগত যেসব পণ্য আছে, সেগুলো সে দেশের রাষ্ট্রপ্রধানের কাছে তুলে ধরি। তারা যেন আমার থেকে পণ্য ক্রয় করেন, সে বিষয়েও বলি। তবে আমি একা বললে হবে না। আপনারা যারা ব্যবসায়ী আছেন, তাদেরও বলতে হবে।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বিশ্ববাজারে দ্বিতীয় অবস্থান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা নিজস্ব অর্থনীতির উপর দাঁড়াতে চাই। বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই। শুধু পোশাক শিল্প নয়, অন্যান্য শিল্পের সঙ্গেও যারা জড়িত, তারাও বিশ্বে বাজার খুঁজবেন। কোন দেশে কোন পণ্যের চাহিদা আছে, সে অনুযায়ী পণ্য তৈরি করে বিদেশে রফতানি করবেন।

শেখ হাসিনা বলেন, সারাদেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এসব অঞ্চলে বিদেশিরা বিনিয়োগ করতে চাচ্ছে। বিদেশিদের পাশাপাশি বাংলাদেশের শিল্পপতিরাও এখানে বিনিয়োগ করবেন। আমরা বাংলাদেশকে সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত করতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যদিও প্রতিযোগিতার বাজার, তবুও বার্গেনিং করুন

আপডেট টাইম : ০৮:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০