ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

এমপি লিটনের জামিনের সময় বাড়ল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫
  • ৭৩২ বার

শিশু শাহাদাত হোসেন সৌরভকে (১২) গুলি করে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

গাইবান্ধা আমলী আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মো. মনিরুজ্জামান শিকদার মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।

এর আগে ২৪ দিন কারাভোগের পর অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। সংসদ অধিবেশনে যোগ দিতে গত ৮ নভেম্বর থেকে জামিনে ছিলেন তিনি।

এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মঞ্জুরুল ইসলাম লিটন একজন সংসদ সদস্য। তাই জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য গত ৮ নভেম্বর আদালত অধিবেশন চলাকালীন ২৩ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘সংসদ অধিবেশন শেষে এমপি লিটন মঙ্গলবার দুপুরে আদালতে সশরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক স্থায়ী জামিন নামঞ্জুর করে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনের সময় বৃদ্ধি করার আদেশ দেন।’

প্রসঙ্গত, সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকায় ২ অক্টোবর এমপি লিটনের পিস্তুলের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেন সৌরভ (১২)। সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ২৪ দিন চিকিৎসা নিয়ে গত ২৬ অক্টোবর বাড়ি ফেরে। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

এ ছাড়া এমপি লিটনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৬ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় আরও একটি মামলা করেন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের হাফিজার রহমান। ওই মামলাতেও তিনি অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। আগামী ১৪ ও ১৮ ডিসেম্বর মামলা দুটির শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

এমপি লিটনের জামিনের সময় বাড়ল

আপডেট টাইম : ০৮:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫