ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়াতে চিঠি আ. লীগের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়াতে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। সংগঠনটির দুই সিটির নির্বাচন পরিচালনা কমিটি পৃথক চিঠিতে দলীয় সমর্থনের বাইরের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। এতে সাড়া না দিলে সংশ্লিষ্টদের সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান বজলু ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি কালের কণ্ঠকে জানান, গতকাল বিকেলে আওয়ামী লীগের ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয় নিশ্চিত করতে দলীয় নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের নির্দেশেই এ চিঠি দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হুমায়ূন কবির বলেন, ‘৭৫টি সাধারণ ওয়ার্ড ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রার্থী দেওয়া হয়েছে। আমরা লক্ষ করেছি যে এর বাইরেও অনেক ওয়ার্ডে আওয়ামী লীগের এক বা একাধিক নেতা প্রার্থী হয়েছেন। এটা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়াতে চিঠি আ. লীগের

আপডেট টাইম : ১০:১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০