ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আন্তঃনগর ৩৫ ট্রেন কাল থেকে চলবে নতুন সূচিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  আগামীকাল ১০ জানুয়ারি (শুক্রবার) থেকে সারাদেশে ৩৫টি আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসছে। পাশাপাশি বাড়ছে ৯টি ট্রেনের যাত্রা বিরতি। নতুন ট্রেন চালু হওয়ায় রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলের ৩৫টি ট্রেনের সময় সূচিতে এই সমন্বয়। এতে রেলের কার্যক্রমে আর গতি আসবে বলে আশা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান।

সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বিকাল ৩টার পরিবর্তে সাড়ে ৪টায়। ঢাকা থেকে সিলেট রুটে কালনির ছেড়ে যাওয়ার সময় একঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এছাড়া পরিবর্তন আনা হচ্ছে, সুন্দরবন, বেনাপোল এবং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে।

ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটের পরিবর্তে সকাল ৮টা ১৫ মিনিট এবং খুলনা থেকে রাত সাড়ে ৮টার পরিবর্তে ছাড়বে রাত সোয়া ১০টায়। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে রাত ১১টা ১৫ মিনিটে ছাড়বে। যা আগে রাত ১২টার পর ছেড়ে যেত।

এছাড়া পঞ্চগড় এক্সপ্রেস রাত ১২টা ১০ মিনিটের পরিবর্তে রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে। নতুন সময়সূচিতে দিনাজপুরের দ্রুতযান ও খুলনার চিত্রা এক্সপ্রেসের গাজীপুরের জয়দেবপুরে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। এছাড়া বাড়ানো হয়েছে একতা, দ্রুতযান এবং পঞ্চগড় এক্সপ্রেসহ ৯টি ট্রেনের যাত্রা বিরতি। এদিকে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেনের সময়সূচি পরিবর্তন আনা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আন্তঃনগর ৩৫ ট্রেন কাল থেকে চলবে নতুন সূচিতে

আপডেট টাইম : ০৯:৪৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০