ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাঁজার হাসপাতাল চালু থাইল্যান্ডে, দুই সপ্তাহ ফ্রি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গাঁজা ব্যবহার করে চিকিৎসার জন্য পূর্ণাঙ্গ হাসপাতাল খুলেছে থাইল্যান্ড। বিশ্বে এই ধরনের হাসপাতাল এটাই প্রথম। চিকিৎসা ক্ষেত্রে গাজা ব্যবহার শিল্পের উন্নয়নের জন্য আজ সোমবার (৬ জানুয়ারি ২০২০) এ হাসপাতাল চালু করলো থাই কর্তৃপক্ষ।

থাই জনস্বাস্থ্যমন্ত্রী আনুতিন চারনভিরাঙ্কুল বলেন, ‘এটা পাইলট প্রকল্পের হাসপাতাল, কারণ আমরা গাঁজা বিশেষজ্ঞ পর্যাপ্ত চিকিৎসক পাইনি।’

তিনি জানান, প্রথম দুই সপ্তাহ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

ঐতিহ্যগতভাবে থাইল্যান্ডে ব্যথামুক্তি ও অবসাদ দূর করতে গাঁজা ব্যবহার করা হয়। কৃষিখাতের আয় বৃদ্ধির জন্য ২০১৭ সালে গাঁজাকে চিকিৎসায় ব্যবহার ও গবেষণা কাজে ব্যবহারের বৈধতা দেয় দেশটি। থাইল্যান্ডে গাঁজা ব্যবহার করে চিকিৎসার জন্য ২৫টি ক্লিনিক রয়েছে। তবে বিশেষজ্ঞ কর্মীর অভাবে এগুলো সপ্তাহে দু-একদিন খোলা থাকে।

গাঁজা চাষ, উৎপাদন ও বিক্রির জন্য থাইল্যান্ডে সীমিত পরিসরে লাইসেন্স দেয়া হয়। তবে গত বছর থাই সরকার মাদক তালিকা থেকে গাঁজাকে বাদ দিয়েছে। এরপরই প্রতি বাড়িতে ছয়টি গাঁজার চারা আবাদের সুযোগ দেয়ার জন্য খসড়া আইন তৈরি করা হয়।

সূত্র : নিউইয়র্ক টাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাঁজার হাসপাতাল চালু থাইল্যান্ডে, দুই সপ্তাহ ফ্রি

আপডেট টাইম : ১১:১৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০