ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন ২২-২৩ মার্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। সাংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশেষ এই অধিবেশন আহ্বান করবেন। আগামী ২২ ও ২৩ মার্চ ধরে দুই দিনের জন্য বিশেষ ঐ অধিবেশনকে সামনে রেখে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে, এছাড়াও থাকছে বিভিন্ন আয়োজন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিশেষ ঐ অধিবেশনে বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে। বিশেষ করে বঙ্গবন্ধুকে জানেন এমন বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানিয়ে তাদেরকে ঐ অধিবেশনে বক্তৃতা রাখার সুযোগ দেওয়া হতে পারে। এক্ষেত্রে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া ঐ অধিবেশন দেখার জন্য বিভিন্ন দেশের নেতাদেরও আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়।

মুজিববর্ষ উপলক্ষ্যে বিশেষ অধিবেশন ছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করবে জাতীয় সংসদ। এর মধ্যে থাকছে তিনটি বিশেষ সেমিনার, বিশেষ প্রকাশনা ইত্যাদি। জাতীয় সংসদে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত ভাষণ নিয়ে প্রকাশনা বের করা হবে। এছাড়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নভুক্ত (আইপিইউ) সব দেশের স্পিকারকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে বিশেষ স্মারক বা উপহারবক্স পাঠানো হবে; তাতে থাকবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি সংস্করণ ও মেমোরিয়াল কয়েনসহ বিভিন্ন সামগ্রী।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই বিশেষ অধিবেশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর সংগ্রাম, কর্মময় জীবন ও দেশকে এগিয়ে নিতে তার বহুমুখী অবদান এবং পরিকল্পনা ও স্বপ্নের বিষয়ে বিশেষ অধিবেশনের পাশাপাশি সেমিনারে আলোকপাত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন ২২-২৩ মার্চ

আপডেট টাইম : ০৮:৪৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০