ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নাশকতার মামলায় বগুড়া বিএনপির ৪৯ নেতার জামিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশের কাজে বাধাদান ও নাশকতার মামলায় বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলামসহ ৪৯ জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

যুবদলের আহবায়ক ছাড়াও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম রিগ্যান প্রমুখ জামিন পেয়েছেন।

নেতাদের পক্ষে আদালতে শুনানি করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ’চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। এরপর নিম্ন আদালতে তাদের আত্মসমর্পণ করতে হবে।’

আরও পড়ুন : পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পহেলা জানুয়ারি বগুড়া শহীদ মিনারে জমায়েত হয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৬ শত জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করে পুলিশ। এই মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান নেতা-কর্মীরা। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নাশকতার মামলায় বগুড়া বিএনপির ৪৯ নেতার জামিন

আপডেট টাইম : ০৮:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০