ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আওয়ামী লীগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
  • ৩৫১ বার

 হাওর বার্তা ডেস্কঃ ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়, হেরে গেলে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়বে না। তবে বিএনপির নিশ্চিত পরাজয়ের মুখে ইভিএম এর বিরুদ্ধে আবোল-তাবোল বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।

আজ সোমবার সাভার উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে আওয়ামী লীগের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল, শুকনো খাবার, শিশুখাদ্য ও শিশুবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ ঢাকার দুই সিটির নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চাই। নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে সবধরণের সহায়তা করবো। বিএনপি নির্বাচনের আগেই কারচুপির অভিযোগ করছে।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে। গরিব মানুষ কষ্ট পাবে না। এই লক্ষ্য আমরা জনগণের সমর্থন চাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সারাদেশে একজন মানুষও যাতে শীতে কষ্ট না পায়, কেউ যেন শীতে মৃত্যুবরণ না করে, সে জন্য দলীয়ভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, সরকার ইতিমধ্যে ৪০ লাখ কম্বল ও ২ কোটি নগদ অর্থ, শিশুদের জন্য শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেছে। শিশু ও বয়স্কসহ কোনো মানুষ যাতে শীতে কষ্ট না পায়, সে জন্য এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আওয়ামী লীগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৮:০২:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০