ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আইজিপি ব্যাজ’ পাচ্ছেন কিশোরগঞ্জের কৃতী সন্তান নেত্রকোণার এডিশনাল এসপি শাহজাহান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আইজিপি ব্যাজ’ পাচ্ছেন কিশোরগঞ্জের কৃতী সন্তান নেত্রকোণার এডিশনাল এসপি শাহজাহান মিয়া স্টাফ রিপোর্টার | ৫ জানুয়ারি ২০২০, রবিবার, ১১:০৪ | বিশেষ সংবাদ প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ বছর বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন কিশোরগঞ্জের কৃতী সন্তান নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া। রোববার (৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে এ পদক প্রদান করবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জানা গেছে, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে, এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেয়া হয়। নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা মিঠামইনের গর্বিত সন্তান। ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পদকের জন্য নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, কৃতিত্বপূর্ণ পেশাগত কাজের মূল্যায়ন তথা প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ (আইজিপি পদক) প্রদানের জন্য নির্বাচিত করায় সম্মানিত আইজিপি স্যার, ডিআইজি স্যার এবং এসপি স্যারের কাছে কৃতজ্ঞ। এজন্যে নেত্রকোণা জেলার সর্বস্তরের জনসাধারণকেও আন্তরিক ধন্যবাদ জানাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আইজিপি ব্যাজ’ পাচ্ছেন কিশোরগঞ্জের কৃতী সন্তান নেত্রকোণার এডিশনাল এসপি শাহজাহান

আপডেট টাইম : ০৩:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০