ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বছরের প্রথম সফরে আরব আমিরাতে যাবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ ও ১৪ জানুয়ারির এ সফর হতে পারে প্রধানমন্ত্রীর এ বছরের প্রথম বিদেশ সফর।

‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক-২০২০’ ও ‘জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ’ প্রদান অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে।

সফরকালে ওই দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ পাওয়ার বিষয়ে বড় অগ্রগতি হতে পারে প্রধানমন্ত্রীর এবারের সফরে।

এর আগে গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ‘দুবাই এয়ার শো-২০১৯’-এ যোগ দেন। ওই সফরে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ ও আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন জায়ের আল নাহিয়ান এবং ফ্যামিলি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সুপ্রিম চেয়ারম্যান শেখ ফাতিমা বিনতে মোবারকের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন।

গত নভেম্বর মাসে দুবাই এয়ার শোর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আবুধাবির যুবরাজ ও আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন জায়ের আল নাহিয়ান বাংলাদেশি কর্মীদের জন্য তাঁর দেশের শ্রমবাজার শিগগিরই খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। যুবরাজ নাহিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই সময় বলেছিলেন, ‘আপনার পরবর্তী আমিরাত সফরকালে আপনাকে এই প্রশ্নটি আর করতে হবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বছরের প্রথম সফরে আরব আমিরাতে যাবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০