ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আ.লীগের ওপর অনেক অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমাদের নেতাকর্মীদের অনেক অত্যাচার-নির্যাতন করা হয়েছে। কিন্তু কোনো জুলুম-নির্যাতনে-নিপীড়নে আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি।

আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথসভার তিনি একথা বলেন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এই সভার আয়োজন করা হয়। শেখ হাসিনা বলেন, মানুষের যে সমর্থন আমরা পেয়েছি এটা এই জন্য যে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়- এই আস্থা ও বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি।

নেতৃত্ব নেয়ার সময়কার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৮১ সালে যখন দলের দায়িত্ব নিই তখন এই চিন্তা মাথায় ছিল না যে কোনো কিছু হতে হবে বা পেতে হবে। শুধু দেশের জন্য কাজ করে যেতে চেয়েছি। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করাই লক্ষ্য ছিল। আজকে দেশকে আমরা উন্নয়নের রোল মডেলে পরিণত করেছি, যা সারাবিশ্বে স্বীকৃতি পেয়েছে।

দলকে আরও সুসংগঠিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, দল শক্তিশালী থাকলে সেটা সরকারের বড় শক্তি। এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারি। আজ সরকারের পাশাপাশি আওয়ামী লীগও সংঘবদ্ধ।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আ.লীগের ওপর অনেক অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০