ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সৈয়দ আশরাফ একজন বিরল রাজনীতিবিদ: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করে দলটির বর্তমান সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন পারফেক্ট ম্যান। ৭৫ পরবর্তী সময়ে সৈয়দ আশরাফ অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি আমাদের দেশের একজন বিরল রাজনীতিবিদ।’

দলটির সাবেক সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বনানীতে তার কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আরো বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় আদর্শ। তার ত্যাগ-তিতিক্ষা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ‘সৈয়দ আশরাফের জীবন থেকে আমাদের সবার শিক্ষা নেওয়ার আছে। তার নম্রতা, সততা ও বিনয় ভবিষ্যৎ রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তার প্রথম মৃত্যুবার্ষিকী তখনই সার্থক হবে যদি আমরা তার মতো আচরণে বিনয়ী, নম্র ও বাস্তব জীবনে সৎ হতে পারি। আজ সৈয়দ আশরাফের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হচ্ছে। এখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নিতে পারবে।’

এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর। শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন সৈয়দ আশরাফের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সৈয়দ আশরাফ একজন বিরল রাজনীতিবিদ: কাদের

আপডেট টাইম : ০২:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০