ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা উত্তর ও দক্ষিনের মেয়র পদে ২ সিটিতে ১৩ প্রার্থী বৈধ ঘোষণা, বাতিল ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে দুই সিটিতেই সাতজন করে মোট ১৪ জন মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে ঢাকা উত্তরে জাতীয় পার্টি (জাপা) মনোনীত জি এম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ১৩ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে এনআইএলজি মিলনায়তনে এবং সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে দুই সিটির রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন।

দুই সিটিতে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-এই তিন পদে সব মিলিয়ে ১ হাজার ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে এবার। এদের মধ্যে মেয়র পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত কয়েকদিনে দুই সিটিতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২ হাজার ২৬০ জন।

ডিএনসিসির মেয়র পদে যে সাতজন মনোনয়নপত্র জমা দেন তারা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, জাতীয় পার্টি-জাপার জি এম কামরুল ইসলাম, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ, সিপিবির সাজেদুল হক ও এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

অন্যদিকে ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, মেয়র পদে সাতজনসহ মোট ৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এই সিটিতে কোনো মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকা উত্তর ও দক্ষিনের মেয়র পদে ২ সিটিতে ১৩ প্রার্থী বৈধ ঘোষণা, বাতিল ১

আপডেট টাইম : ১০:৫৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০