ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৫ মাস পর মুক্তি পেলেন কাশ্মীরের ৫ নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
  • ৪৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা ৫ মাস পর মুক্তি পেয়েছেন কাশ্মীরের ৫ নেতা। সোমবার শ্রীনগরের এমএলএ হোস্টেল থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। গত ৫ আগস্ট মোদি সরকারের বিতর্কিত সিদ্ধান্তে রাজ্য ভাগের পর থেকে তাদের আটক রাখা হয়েছিল।

মুক্তিপ্রাপ্ত নেতারা হলেন দেশটির ন্যাশনাল কনফারেন্সের সাবেক এমপি ইসফাক জব্বার ও নবি বাট, পিডিপির প্রাক্তন এমপি জহুর মির ও ইয়াসির রেসি এবং সাবেক স্বতন্ত্র এমপি বসির মির। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর তারা আটক হয়েছিলেন। খবর জিনিউজের।

খবরে বলা হয়, আরও ৫০ নেতাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ, পিডিপি প্রধান মেহবুবা মুফতিসহ জম্মু ও কাশ্মীরের ৩০ জনেরও বেশি নেতা এখনও বন্দি। তবে এদের কবে মুক্তি দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ সময়ে তাদেরও মুক্তি দেয়া হবে।

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর থেকে কড়া সেনা প্রহরায় রয়েছে মুসলিম অধ্যুষিত ভারতের এ এলাকাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৫ মাস পর মুক্তি পেলেন কাশ্মীরের ৫ নেতা

আপডেট টাইম : ০৩:২৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯