ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

স্বামীর সহযোগিতায় ৮ জন মিলে গৃহবধূকে ধর্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার (২৯ ডিসেম্বর) ওই গৃহবধূ থানায় মামলা করার পর বিকেলে অভিযুক্ত স্বামী রতন মিয়াসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রতন মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েতনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে রতন মিয়া (৩০)। সে স্থানীয় গ্রাম পুলিশের সদস্য। আরেক অভিযুক্ত সরিষা ইউনিয়নের লংগাইল গ্রামের আবদুস সোবহানের ছেলে নজরুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রতন মিয়ার সঙ্গে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসের পেছনে বাসায় গৃহপরিচারিকার কাজ খুঁজতে যান ওই গৃহবধূ। কোনো বাসায় কাজ না পেয়ে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার জন্য ভাড়ায়চালিত মোটরসাইকেলে জাটিয়া ইউনিয়নের শিমুলতলী মোড়ে যায় তারা। বাড়িতে না গিয়ে তাকে শিবপুর এলাকায় দরগায় গান শুনতে নিয়ে যায় রতন।

গান শুনে রাত ১১টার দিকে তারা হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হয়। দ্রুত বাড়িতে যাওয়া যাবে- এ কথা বলে স্বামী রতন তাকে রাস্তা দিয়ে না গিয়ে ক্ষেতের মাঝখান দিয়ে নিয়ে যায়। এরপর জাটিয়া ইউনিয়নের চরপাড়া গ্রামের বাবু মিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে সেখানে গিয়ে তাকে মারধর শুরু করে। পরে সেখানে অপেক্ষমাণ আটজনের হাতে তাকে তুলে দেয়। তারা রাতভর তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় গণধর্ষণের শিকার ওই গৃহবধূ রোববার থানায় গিয়ে হাজির হন। পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। বিকেলে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত রতনকে। একই সঙ্গে আরেক অভিযুক্ত নজরুল ইসলামকেও গ্রেফতার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী রতন মিয়াসহ নজরুল ইসলাম নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

স্বামীর সহযোগিতায় ৮ জন মিলে গৃহবধূকে ধর্ষণ

আপডেট টাইম : ১২:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯