ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইরাক ও সিরিয়ার পাঁচটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। রোববার ইরান সমর্থিত মিলিশিয়াদের ঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে পেন্টাগন।

সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় রোববার বেলা ১১টার দিকে এ হামলা চালানো হয়। শিয়া মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর একাধিক হামলায় মার্কিন সেনারা আহত হওয়ায় প্রতিশোধ হিসেবে তাদের ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হয়।

পেন্টাগনের মুখপাত্র জোনাথান হফম্যান একে ‘যথাযথ প্রতিরক্ষামূলক হামলা’ আখ্যা দিয়ে বলেছেন, এর মাধ্যমে গোষ্ঠীটির জোট বাহিনীর ওপর হামলার ভবিষ্যৎ সামর্থ্য কমবে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামলার অনুমতির জন্য শনিবার প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন।

তেহরান সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ইউনিটস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলা

আপডেট টাইম : ১১:৫৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯