ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন সালমা ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মনোনীত হয়েছেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাডভোকেট সালমা ইসলাম আগের কমিটিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে ছিলেন। এবারের কাউন্সিলে তাকে পদোন্নতি দিয়ে কো-চেয়ারম্যান করা হয়েছে।

সালমা ইসলাম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। তিনি জাতীয় মহিলা পার্টির সভাপতি, একই সঙ্গে ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি পদে আছেন। সংসদ সদস্য হিসেবে সালমা ইসলাম পার্টি ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

শনিবার জাতীয় পার্টির কাউন্সিলে চেয়ারম্যান ও মহাসচিব পদে যথাক্রমে জিএম কাদের ও মসিউর রহমান রাঙ্গা নির্বাচিত হন। এর পরই পার্টির গুরুত্বপূর্ণ সাত পদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

কমিটিতে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান করা হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। আর কো-চেয়ারম্যান করা হয়েছে-রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু, অ্যাডভোকেট সালমা ইসলাম, মুজিবুল হক চুন্নু ও সৈয়দ আবু হোসেন বাবলাকে।

সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান পদে নতুন নির্বাচিত সাত নেতা জাতীয় পার্টির আগের কমিটিতে প্রেসিডিয়াম সদস্য পদে ছিলেন। তাদের পদোন্নতি দেয়া হয়েছে জিএম কাদের ও মসিউর রহমান রাঙ্গার কমিটিতে।

উল্লেখ্য, শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয় পার্টির নবম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে দলের নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। মহাসচিব নির্বাচিত হন বিরোধীদলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা।

আর জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান পদে যথাক্রমে রওশন এরশাদ ও জিএম কাদেরের নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।

চেয়ারম্যান নির্বাচিত হয়েই পার্টির মহাসচিব হিসেবে মো. মসিউর রহমান রাঙ্গা এমপির নাম ঘোষণা করেন জিএম কাদের। এর আগে জাতীয় পার্টির গঠনতন্ত্র সংশোধন করে সাত কো-চেয়ারম্যানের পদ, দুই যুগ্ম দফতর সম্পাদকের পদ সৃষ্টি করা হয়। জানানো হয় দু-এক দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সেই মোতাবেক আজ পার্টির গুরুত্বপূর্ণ সাত পদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করলেন জিএম কাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হলেন সালমা ইসলাম

আপডেট টাইম : ০৪:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯