ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউনুস আলীর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গাইবান্ধা থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পরে ডা. ইউনুস আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রধানমন্ত্রী দলের প্রধান হিসেবে দলের পক্ষ থেকে সিনিয়র নেতাদের নিয়ে ডা. ইউনুস আলীর কফিনে আর একটি পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রী পরে ইউনুস আলীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন।

এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এবং চিফ হুইপ ও হুইপগণ ইউনুস আলীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইউনুস আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মন্ত্রীবৃন্দ, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় শরিক হন। এ সময় মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

গাইবান্ধা-৩ আসন থেকে নির্বাচিত এমপি ডা. ইউনুস আলী শুক্রবার সকালে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউনুস আলীর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট টাইম : ০৩:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯