ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কাশ্মীর নিয়ে ওআইসি’র বৈঠক অনুষ্ঠানে সউদীর তৎপরতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে এতদিন নীরব থাকলেও এবার তৎপরতা দেখাতে শুরু করেছে সউদী আরব।  ক‚টনৈতিক সূত্রে জানা গেছে, কাশ্মীর ইস্যুতে পদক্ষেপ নিতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পরিকল্পনা করছে সংস্থাটির দায়িত্বে থাকা সউদী আরব। কিছুদিন আগেই ‘মুসলিমবিরোধী’ বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতকে ‘কড়া’ বার্তা দিয়েছিল রিয়াদ। খবর দ্যা ডন’র। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার একদিনের সফরে ইসলামাবাদ আসেন সউদী পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সউদ। প্রথমে তিনি পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে চরম মানবাধিকার লংঘনসহ বিজেপি সরকারের বিতর্কিত নাগরিকত্ব আইন পাসের বিষয়টিকে গুরুত্বারোপ করা হয়। এছাড়া অঞ্চলটি সম্পর্কে ওআইসির ভ‚মিকা কি, তা নিয়েও আলোচনা করা হয়। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে বসেন প্রিন্স ফয়সাল বিন ফারহান। সেখানে ইমরান খান বলেন, ভারত সবসময়ই সীমান্তে আন্তর্জাতিক আইন লংঘন করে আসছে। এতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এ সময় কাশ্মীরি মুসলমানদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে তাদের ন্যায্য সমাধানের সুবিধার্থে এবং ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভ‚মিকা রাখার আহŸান জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর আগে গত রোববার সউদী আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির এক অধিবেশনে সম্প্রতি পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন ও বাবরি মসজিদ মামলার রায়ে মুসলিমদের স্বার্থ রক্ষা হয়নি বলে অভিযোগ করে ওআইসি। অভিযোগে বলা হয়, জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনে প্রতিটি দেশের সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ করা হয়েছে। সংখ্যালঘু মুসলিমদের নিয়ে ভারতের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কাশ্মীর নিয়ে ওআইসি’র বৈঠক অনুষ্ঠানে সউদীর তৎপরতা

আপডেট টাইম : ১১:৩৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯