ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তথ্য প্রবাহের অবাধ সময় অতিবাহিত করছে দেশ: স্পিকার ড. শিরীন শারমিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ এখন তথ্য প্রবাহের অবাধ সময় অতিবাহিত করছে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি আহবান জানিয়েছেন।

রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে আয়োজিত ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

এসময় স্পিকার বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রবাহের অবাধ সময় অতিবাহিত করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেক্ট্রনিক মিডিয়ার প্রসার ঘটিয়েছেন। এর ফলে তথ্য প্রবাহের সুযোগ আরো বৃদ্ধি পেয়েছে।

স্পিকার আরো বলেন, বাঙালির সংস্কৃতির বিকাশ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে মিডিয়া কাজ করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ, ম রেজাউল করিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।

এ সময় স্পিকার কেক কেটে বৈশাখী টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তথ্য প্রবাহের অবাধ সময় অতিবাহিত করছে দেশ: স্পিকার ড. শিরীন শারমিন

আপডেট টাইম : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯