ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ক্লাস থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা থাকা উচিত নয় : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্লাস থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা থাকা উচিত নয়। শিশুদের বইয়ের ভার থেকে মুক্ত করতে হবে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আজকের সভায় প্রধানমন্ত্রী বলেছেন পরীক্ষা নিয়ে বাচ্চাদের সঙ্গে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। শিশুদের বইয়ের ভার থেকে মুক্ত করতে হবে। বাচ্চাদের পরীক্ষার ভার কমান। ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা থাকা উচিত নয়।’

‘পড়াশোনার থেকে বাচ্চাদের বেশি বেশি খেলাধুলার পরিবেশ গড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘পঞ্চম শ্রেণির পরীক্ষার পক্ষে বিপক্ষে দুই ধরনের মত রয়েছে। এটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে সংশ্লিষ্টদের বলেছেন প্রধানমন্ত্রী।’

সভায় জানানো হয়, ‘চামড়া শিল্পনগর’ প্রকল্পে ১ হাজার ৭৮ থেকে প্রকল্পের ব্যয় কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫ কোটি টাকা। ২০০৩ সালের জানুয়ারি মাসে প্রকল্পটি শুরু হয়। নতুনভাবে জুন ২০২০ সাল পর্যন্ত প্রকল্পের সময় বৃদ্ধি করা হয়েছে। এই সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

এ প্রসঙ্গে এম এ মান্নান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে প্রকল্পের কাজ চলমান। জুন ২০২০ সালের মধ্যেই প্রকল্পের কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর পরে প্রকল্পের সময় আর বৃদ্ধি করা যাবে না। হাজারীবাগে কিছু লোক চামড়া দিয়ে বাই প্রোডাক্ট তৈরি করতো। সাভারেও এমন ব্যবস্থা করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে এখানে অনেকের কর্মসংস্থান হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ক্লাস থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা থাকা উচিত নয় : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯