ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এ মাসে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা, সঙ্গে বৃষ্টিও

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শেষ হয়েছে। রোদ্র উজ্জ্বল দিনের সঙ্গে বেড়েছে তাপমাত্রা। তবে ফের দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে শৈত্যপ্রবাহ নামতে পারে। আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) দেশের আকাশ মেঘে ঢাকা থাকবে। সেই সঙ্গে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হতে পারে। এছাড়া আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর আরো একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বিষয়টি নিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী বুধবার ও বৃহস্পতিবার দেশের আকাশ মেঘে ঢাকা থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন আবারো দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আগামী শুক্রবার ও শনিবার আরো একটি মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এই শৈত্যপ্রবাহ দুই থেকে তিনদিন স্থায়ী হতে পারে।

তবে রোববার ও সোমবার সারাদেশে শীতের দাপট কিছুটা কমছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

১৮ ডিসেম্বর রাত থেকে দেশের উত্তর-দক্ষিণাঞ্চলসহ দেশব্যাপী শীতের দাপট শুরু হয়। দক্ষিণাঞ্চলের জেলা ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা ও যশোর এবং উত্তরের জেলা চুয়াডাঙ্গা, ও রাজশাহীতে তীব্র শীতের বেশ প্রভাব ছিল। ওই অঞ্চলে মৌসুমের প্রথম মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেছে। রোববার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও দিনাজপুরে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে উল্লেখ করা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এ মাসে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা, সঙ্গে বৃষ্টিও

আপডেট টাইম : ১২:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯