ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ওষুধ ছাড়াই মশা মারার পদ্ধতি আবিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কীটনাশক ছাড়াই মশা মারার নতুন এক পদ্ধতি আবিষ্কার করেছেন ইসরায়েলের বেন গুরিয়ান ইউনিভার্সিটির জীববিজ্ঞানীরা। তারা বলছেন, তারা এক ধরনের ব্যাকটেরিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন, যা পরিবেশের কোনো ধরনের ক্ষতি ছাড়াই মশার লার্ভা ধ্বংস করবে।

গবেষকরা এই ব্যাকটেরিয়ার নাম দিয়েছেন বিটিআই। তারা বলছেন, এই ব্যাকটেরিয়া প্রথমে পুরুষ মশার শরীরে পুশ করা হবে। পরে স্বাভাবিক নিয়ম পুরুষ মশার শরীর থেকে সেটা চলে যাবে স্ত্রী মশার শরীরে। জৈবিক প্রকিয়ায় এই ব্যাকটেরিয়া চলে যাবে লার্ভায়। পৌঁছানো মাত্রই লার্ভাকে ধ্বংস করে দিতে সক্ষম এই ব্যাকটেরিয়া। এমনকি মৃত লার্ভাকে যদি সুস্থ জীবিত লার্ভা খায়, তাহলে সেও আক্রান্ত হবে এবং একপর্যায়ে মারা যাবে। এভাবে স্বয়ংক্রিয়ভাবে লার্ভার জীবনচক্র ধ্বংস হবে।

সাধারণত অন্ধকার স্থান, জমে থাকা পানি, টায়ার, ফুলের টব, ডাবের উচ্ছিষ্ট অংশ, ড্রেন ইত্যাদি জায়গায় মশার বংশবিস্তার ঘটে। সাধারণ কীটনাশক প্রয়োগেও মশা ধ্বংস করা যায় না। মশার কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া রোগ হয়। কখনও কখনও এই রোগগুলো মহামারি আকার ধারণ করে। এমন অবস্থায় ইসরায়েলি গবেষকদের নতুন পদ্ধতি মশা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

গবেষক দলের প্রধান মেইতাল বেনার বলেন, ‘মশা নিয়ন্ত্রণের টার্গেট নিয়েই এই পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। এই পদ্ধতি মশার মারার বৈশ্বিক পদ্ধতিতে পরিবর্তন আনবে।’

সূত্র : জেরুজালেম পোস্ট, সিনহুয়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ওষুধ ছাড়াই মশা মারার পদ্ধতি আবিষ্কার

আপডেট টাইম : ১১:৫৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯