ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গ্যাসের অপচয় রোধে অটোমেশন করবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধ করতে সরকার গ্যাস খাতের আধুনিকায়ন ও অটোমেশন বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার পেট্রোবাংলায় ‘আবাসিক পর্যায়ে খোলা বাজার হতে প্রি-পেইড বা স্মার্ট গ্যাস মিটার ক্রয় ও স্থাপন নীতিমালা-২০১৯’ সংক্রান্ত প্রচারণামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রি-পেইড বা স্মার্ট গ্যাস মিটার সাশ্রয়ী ও নিরাপদ। এ ধরনের গ্যাস মিটার ব্যবহারে লাইনে লিকেজ থাকলে গ্যাস সরবারাহ বন্ধ হয়ে যায়, ফলে গ্যাসের সাশ্রয় হয় এবং অযাচিত দুর্ঘটনা রোধ হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব ড. শাহ মো. সানাউল হক। তিনি গ্যাস মিটার আমদানি, প্রস্তুত ও বাজারজাতকরণে করণীয় বিষয়াবিল উপস্থাপন করেন।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

প্রসঙ্গত, সারাদেশে ৪৩ লাখ আবাসিক গ্রাহকের মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ‌্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড ২ লাখ ১৩ হাজার ১শ’টি প্রি-পেইড মিটার এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড ৬০ হাজারটি প্রি-পেইড মিটার স্থাপন করেছে। অবশিষ্ট মিটার সরকারি ও বেসরকারি উদ্যোগে দ্রুততার সাথে স্থাপন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গ্যাসের অপচয় রোধে অটোমেশন করবে সরকার

আপডেট টাইম : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯