ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ফাঁসির মঞ্চে উঠার সময় যা করেছিলেন সাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫
  • ৩৭২ বার

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী সালাউদ্দিন কাদের চৌধুরীকে গতরাতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতরাতে তাকে যখন ফাঁসির মঞ্চে উঠাতে বলা হয় তখন তিনি ফাঁসির মঞ্চে উঠতে চাননি। এরপর তাকে অনেকটা জোর করেই ফাঁসির মঞ্চে তুলতে হয় বলে কারগারের বিশ্বস্ত একটি সূত্র শনিবার রাত দুইটার দিকে এ খবর নিশ্চিত করেছে। রাত ১২টা ৫৫ মিনিটে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর হয়। সূত্র জানায়, সাকা চৌধুরীকে কনডেম সেল থেকে ফাঁসির মঞ্চে নিয়ে আসার জন্য তিনজন জল্লাদ যখন যায় তখন তাদের সঙ্গে জোর-জবরদস্তি করেন তিনি। পরে জল্লাদরা জোর করে যখন তার মাথায় জমটুপি পরিয়ে দেয় তখন কিছুটা শান্ত হয়ে দোয়া-দরুদ পড়তে পড়তে থাকেন। যখন ফাঁসির মঞ্চে তোলা হচ্ছিল তখন আরেকবার পা শক্ত করে দাঁড়িয়ে ছিলেন। জল্লাদরা শেষবারের মতো ধরে জোর করে ফাঁসির মঞ্চে তোলে সাকাকে। এর আগে সাকার পরিবারের লোকজন যখন তার সঙ্গে শেষ দেখা করতে যায়, তখন তাদের সঙ্গে সাকা চৌধুরী হাউমাউ করে কান্নাকাটি করেন বলে জানায় সূত্র জানায়। তারও আগে যখন সাকাকে রাতে খাবারের জন্য প্লেট দেয়া হয়েছিল তখন তিনি প্লেট ছুঁড়ে মারেন। কারা কর্তৃপক্ষ তখন তাকে জানায় যে, এটি তার জীবনের শেষ খাবার। তখন সাকা শেষবারের মতো রাতে খাবার গ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ফাঁসির মঞ্চে উঠার সময় যা করেছিলেন সাকা

আপডেট টাইম : ০৯:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫