হাওর বার্তা ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহমুদুল আমীন চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের অধিবাসী সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী ছিলেন একজন ন্যায়পরায়ণ ব্যক্তি। পারিবারিকভাবে মাহমুদুল আমীন চৌধুরী তার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন বলে উল্লেখ করেন ড. মোমেন।
রোববার সন্ধায় রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সিলেটের কৃতী সন্তান মাহমুদুল আমীন চৌধুরী। সোমবার (২৩ ডিসেম্বর) সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তার নামাজে জানাজা সম্পন্ন হবে।
Reporter Name 





















