ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাজাকারের তালিকা তৈরিতে মুক্তিযোদ্ধাদের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজাকারের তালিকা তৈরি করতে মুক্তিযোদ্ধা সংসদকে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। রবিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা থাকলে রাজাকারের সঠিক তালিকা তৈরি করতে তারা সহায়ক ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আওয়ামী লীগের হাল ধরেন তখন তা অগোছানো অবস্থায় ছিল। শেখ হাসিনা দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। বর্তমানে তিনি সফল রাষ্ট্রনায়ক।

বিএলএফ মুজিব বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল হাই-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, যুগ্ম মহাসচিব শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, সাবেক ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ, মুক্তিযোদ্ধা এম এ রশিদ, সাবেক সচিব মুক্তিযোদ্ধা কে, এম মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা এম এ করিম, আমরা মুক্তিযোদ্ধা সন্তান এর কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, ঢাকা মহানগরের সভাপতি নুরুজ্জামান ভূট্টু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা শেখ হাসিনার সাথে আছেন এবং থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাজাকারের তালিকা তৈরিতে মুক্তিযোদ্ধাদের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট টাইম : ০৩:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯