ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল আজ হতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
  • ৪১০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটের তারিখ নির্ধারণের জন্য আজ বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার নির্বাচন কমিশন সূত্র থেকে জানা যায়, ইসির উপসচিব মো. শাহেদুন্নবী চৌধুরী সাক্ষরিত এ সংক্রান্ত সভার নোটিশে বলা হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনসহ সাতটি এজেন্ডা নিয়ে আজ বিকেল আড়াইটায় বৈঠকে বসবে ইসি। আজকের সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তফসিল নির্ধারণ হবে।

সভা শেষেই সিইসি তফসিল ঘোষণা করতে পারেন বলে ইসি সূত্রে জানা গেছে।

আজকের সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ অন্যান্য নির্বাচন কমিশনারগণ, ইসি সচিব, ইসির যুগ্ম-সচিবসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত থাকবেন।

এর আগে ইসি সচিব মো. আলমগীর জানিয়েছিলেন, জানুয়ারিকেই ভোটের সবচেয়ে উপযুক্ত সময় ভাবা হচ্ছে। কমিশন মিটিংএ সিদ্ধান্তের পর তফসিল হবে। জানুয়ারির শেষ সপ্তাহ আমাদের লাস্ট ডেট, পরের সপ্তাহে যাওয়ার সুযোগ নেই। কমিশন যে সিদ্ধান্ত নেবে তখনই হবে।

মনোনয়নপত্র দাখিলের সময়, বাছাই, প্রত্যাহার ও প্রচারণার পর্যাপ্ত সময় দিয়ে ভোটের জন্য সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

২০১৫ সালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটে ৪০ দিন সময় দেওয়া হয়েছিল।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি ভোটের ‘কাউন্টডাউন’ শুরু হয়েছে নভেম্বরের শেষ ভাগে। আগামী মে মাসের প্রথমার্ধের মধ্যে এ ভোটের আয়োজন করার বাধ্যবাধকতাও রয়েছে ইসির সামনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল আজ হতে পারে

আপডেট টাইম : ১২:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯