ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সৌদি আরবের ৬ হাজার টুইটার সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্ট বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের রাষ্ট্র সমর্থিত তথ্য প্রচারণা রুখতে দেশটির প্রায় ৬ হাজার একাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। শুক্রবার এ সংক্রান্ত এক ঘোষণায় টুইটার জানায়, তারা সৌদি আরবের ৫৯২৯টি একাউন্ট বন্ধ করে দিয়েছে। এসব বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে বহু সৌদি সরকারি কর্মকর্তার অ্যাকাউন্টও রয়েছে। সৌদি সরকারের মনস্তাত্ত্বিক যুদ্ধে টুইটারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলেও ওই ঘোষণায় বলা হয়েছে।

টুইটারের ঘোষণায় বলা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া একাউন্টগুলোর প্রধান ভাষা আরবি হলেও এগুলোতে পশ্চিমা পাঠকদের জন্য ইংরেজিতে বিভিন্ন পোস্ট দেয়া হতো এবং সেগুলোতে সৌদি সরকারের বিভিন্ন প্রচারণা ছড়ানো হতো।

টুইটার বলেছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে সৌদি আরবের ‘সামাআত’কোম্পানিকে খুঁজে পেয়েছে এবং এই কোম্পানির ব্যবহৃত সব টুইটার একাউন্ট বন্ধ করে দিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের দপ্তর প্রধান বাদ্‌র আল-আসাকার ওই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং তার বিরুদ্ধে টুইটারে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

টুইটারের ঘোষণায় বলা হয়েছে, তারা মনে করছে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে পাশ্চাত্যে যে আলোচনা চলছে সৌদি আরবের এসব একাউন্ট থেকে সে প্রক্রিয়ার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে।

বিভিন্ন সামাজিক অপপ্রচার রুখতে টুইটারের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার কার্যক্রমটি শুরু হয়েছে ২০১৮ সাল থেকে। গত আগস্টে হংকং বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ২ লাখ চীনা অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার কর্তৃপক্ষ। এর আগে অন্যান্য দেশের গণমাধ্যমের বিরুদ্ধে হামলা করার দায়ে সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রায় চার হাজার একাউন্ট বন্ধ করে দিয়েছিল টুইটার।

সূত্র: আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সৌদি আরবের ৬ হাজার টুইটার সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্ট বন্ধ

আপডেট টাইম : ০১:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯