ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নেতৃত্ব নির্বাচনের কাউন্সিল অধিবেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ কাউন্সিল অধিবেশন আজ। সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এ অধিবেশনে শুধু দলের কাউন্সিলররা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের দফতর সূত্র জানায়, সারা দেশ থেকে আসা দলের সাত হাজার ৭৩৭ কাউন্সিলর এ অধিবেশনে উপস্থিত থাকবেন, যেখানে কাউন্সিলররা নতুন নেতৃত্ব নিয়ে কথা বলার সুযোগ পাবেন।

আজকের কাউন্সিল অধিবেশনে নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন দলের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

অপর দুই সদস্য হলেন- উপদেষ্টা ড. সাইদুর রহমান ও ড. মসিউর রহমান।

অধিবেশনে ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সাংগঠনিক প্রতিবেদন পেশ করবেন। এরপর দলের সংশোধিত ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুমোদন করা হবে।

এসব কার্যক্রম শেষে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে দেয়া হবে। এরপর শুরু হবে নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া।

দলের জ্যেষ্ঠ নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব ও সমর্থন করবেন। পরে কাউন্সিলরদের কণ্ঠভোটে তা পাস হলে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব পাবে আওয়ামী লীগ।

এরপর রীতি অনুযায়ী কাউন্সিল অধিবেশনেই প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করবেন নবনির্বাচিত সভাপতি।

পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্র জানায় , আজই কেন্দ্রীয় কমিটির অধিকাংশ পদে নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নেতৃত্ব নির্বাচনের কাউন্সিল অধিবেশন

আপডেট টাইম : ০৮:১৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯