ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর তারই কন্যা শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন। গত ৪৪ বছরে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। তিনি ধ্বংসস্ত‚পের ওপর দাঁড়িয়ে দেশকে গড়ে তোলার কাজ করেছেন। কোন্দলে জর্জরিত দলকে ঐক্যবদ্ধ করেছেন এবং আন্দোলনের মাধ্যমে শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্ত করেছেন। শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জাতির জনককে হত্যার পর দেশে অস্থিাতিশীল পরিবেশের সৃষ্টি হয়। সেই অবস্থা থেকে দেশকে আজকের অবস্থানে নিয়ে আসতে কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে গত ৪৪ বছরের সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম, দক্ষ প্রশাসকের নাম, সবচেয়ে সফল ক‚টনীতিকের নাম, জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা।

দলীয় প্রধানের চিন্তা ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের পাশে থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনা জনগণকে যে নির্বাচনী প্রতিশ্র আতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করছেন। তাই আজ তার নেতৃত্বে যে শুদ্ধি অভিযানের শুরু হয়েছে তার মাধ্যমে আমাদের শুদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সা¤প্রদায়িকতার চ্যালেঞ্জ মেকাবেলা করতে হবে। এর জন্য নিজেদের গড়ে তুলতে হবে, এটাই হোক আজকের অঙ্গীকার।
নিজ বক্তব্যে ওবায়দুল কাদের পলাশীর প্রান্তরে ষড়যন্ত্রের শিকার হয়ে বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার কথা স্মরণ করেন। শেখ মুজিবের নেতৃত্বে জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেই স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে এনেছেন বলে মন্তব্য করেন তিনি। ’৭৫ এর ১৫ আগস্ট ষড়যন্ত্রকারী ও স্বাধীনতাবিরোধী শক্তির হাতে বঙ্গবন্ধুর স্বপিরবারে নিহত হওয়ার তীব্র নিন্দা জানান তিনি।
এর আগে, বিকাল ৩টার দিকে সম্মেলনের উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি দলের জেলা সভাপতি জাতীয় ও সাধারণ সম্পাদকরা দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে দলের কর্মীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৭:৪০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯