ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৩৬টি নতুন এফ-১৬ বিমান পাচ্ছে পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানী বিমান বাহিনী তাদের এফ-১৬ কর্মসূচিকে প্রযুক্তি সহায়তা দিয়ে আপগ্রেড করার জন্য পুরোপুরি প্রস্তুত। একই সাথে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩৬টি নতুন এফ-১৬ বিমানও নিতে পারে তারা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের তথ্য অনুযায়ী পাকিস্তানের এফ-১৬ কর্মসূচিকে প্রযুক্তিগত নিরাপত্তা সহায়তা দেয়ার জন্য ৯.১ মিলিয়ন ডলারের কাজ পেয়েছে বুজ অ্যালেন হ্যামিলটন ইনকর্পোরেশান। অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত তথ্য অনুযায়ী, এই প্রকল্পের সময়সীমা হলো ২০২০ সালের ১৮ জুন এবং এর সব কাজই হবে পাকিস্তানে। ১৯৮২ সালে পাকিস্তানী বিমান বাহিনীকে বøক ১৫ এফ-১৬এ/বি যুক্ত হওয়ার পর থেকে এগুলোর পেছনে বহু বিলিয়ন অর্থ ব্যয় হয়েছে।

২০০৬ সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশান এজেন্সির (ডিএসসিএ) কাছ থেকে ৫.১ বিলিয়ন ডলারের মিলিটারি সেলস প্যাকেজ কেনে পাকিস্তান। কিন্তু ২০০৫ সালের ভ‚মিকম্পের কারণে এই চুক্তি পুরোপুরি সম্পন্ন করা যায়নি। পাকিস্তান এখন ৩৬টি এফ-১৬সি/ডি ববক ৫০/৫২ এর সাথে সাথে এপিজি-৬৮(ভি)৯ রাডার পাওয়ার চেষ্টা করছে।

নতুন এফ-১৬ প্যাকেজে রয়েছে :

সাতটি অতিরিক্ত এফ১০০-পিডাবিব উ-২২৯ ইইপি ইঞ্জিন, সাতটি এপিজি-৬৮(ভি)৯ রাডার সেট, ৩৬টি জয়েন্ট হেলমেট মাউন্টেড কিউয়িং সিস্টেমস (জেএইচএমসিএস), ৩৬টি এএন/এআরসি-২৩৮ সিঙ্কগার্স রেডিও, সাথে হ্যাভ কুইক ওয়ান/টু,

৩৬টি কনফর্মাল ফুয়েল ট্যাঙ্ক, ৩৬টি লিঙ্ক-১৬ মাল্টিফাঙ্কশনাল ইনফরমেশান ডিসট্রিবিউশান সিস্টেম-লো ভলিউম টার্মিনালস, ৩৬টি জিপিএস ও এমবেডেড জিপিএস/ইনার্শিয়াল নেভিগেশান সিস্টেমস, ৩৬টি এপিএক্স-১১৩ অ্যাডভান্সড আইডেন্টিফিকেশান ফ্রেন্ড অব ফো সিস্টেমস, ৩৬টি অ্যাডভান্সড ইন্টিগ্রেটেড ডিফেন্সিভ ইলেক্ট্রনিক ওয়্যারফেয়ার স্যুটস, এক ইউনিট লেভেল ট্রেইনার।

পাকিস্তান একই সাথে বিমান বাহিনীর এফ-১৬এ/বি জঙ্গি বিমানের জন্য ১.৩ বিলিয়ন ডলারের মিড-লাইফ আপগ্রেড (এমএলইউ) প্রোগ্রাম সরঞ্জাম কেনার আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে, এফ-১৬ এ/বি ইঞ্জিন মোডিফিকেশান্স এবং ফ্যালকন আপ/স্টারের স্ট্রাকচারাল আপগ্রেডের জন্য আরও ১৫১ মিলিয়ন ডলার ব্যায়ের পরিকল্পনা নেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৩৬টি নতুন এফ-১৬ বিমান পাচ্ছে পাকিস্তান

আপডেট টাইম : ০৯:০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯